ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসাবে অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ রস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১ ও ৬২তম বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
পরিবহন অডিট অধিদপ্তর কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০১৪-১৫ থেকে ১৫-১৬ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নিয়ে  বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া পরিবহন অডিট অধিদপ্তর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট আলোচনা করা হয়। রিপোর্টের ২০১৭-২০১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির  ১ থেকে ৯ অনুচ্ছেদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা  হয়। এসব আপত্তির বিষয়ে যথাযত ব্যবস্থা নিয়ে তা নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তর, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat