ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ট্রাকচালকদের প্রতিবাদ বিক্ষোভ বন্ধের দাবি জানিয়েছেন।
কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে শত শত ট্রাক চালক বিক্ষোভ করে আসছে। তাদের ডাকা বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়া। এ প্রেক্ষিতে রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়।
করোনায় আক্রান্ত হওয়ায় সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন জাস্টিন ট্রুডো। আইসোলেশন থেকে হাউজ অব কমন্সে ফিরে এক জরুরি বিতর্কে ট্রুডো বলেন, এটি বন্ধ করতে হবে।
তিনি বলেন, এই মহামারি সকল কানাডিয়ানকে চুষে খাচ্ছে। কিন্তু কানাডিয়ানরা জানে বিজ্ঞান মেনে কিভাবে একে প্রতিহত করা যায়।
তিনি রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন।
এর আগে অটোয়ার মেয়র জিম ওয়াটসন ক্দ্রেীয় সরকারের কাছে ১৮’শ অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পাড়ি দিয়ে আসা যেসব ট্রাকচালকের টিকা নেয়া থাকবে না তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে কানাডার সরকার। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি থেকে ট্রাক চালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat