ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৬
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 
আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফরি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
 শাহাব উদ্দিন  আরো বলেন, ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনায় কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করবে এ তদন্ত কমিটি। 
তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিছুর রহমান, পার্ক প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat