ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং যুক্তরাজ্যের ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্স (ডব্লিউবিসিসি)’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চিটাগাং চেম্বারের পক্ষে চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে ডিরেক্টর জেনারেল মো. ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় করিম এন্ড করিমের সিইও রেজাউল করিম, মেহেরুবা মাহবুব ও চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দৃঢ় ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি চিটাগাং চেম্বার ও ডব্লিউবিসিসি’র মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন।
ডব্লিউবিসিসির ডিরেক্টর জেনারেল মো. ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, ওয়েলস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশি অভিবাসী উদ্যোক্তাদের অত্র অঞ্চলে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের লক্ষ্যে তারা চেম্বারের সাথে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat