ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপর এক সপ্তাহের প্রশিক্ষণ দিবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।  
আজ বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রশিক্ষণ কোর্সেটিতে অংশ গ্রহণের মাধ্যমে সঠিক অর্থ ব্যবস্থাপনা কৌশল, বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যাংক ঋণ প্রাপ্তি, ট্যাক্স ও ভ্যাট এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স সংশ্লিষ্ট বিষয়াদির ব্যবস্থাপনা জানা যাবে।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা-বিকাল ৫টা চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণকারী সম্ভাবনাময় উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।
সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫শ’ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১ হাজার টাকা মাত্র। ০১৯২৪-৪৮৩২০০ নাম্বারে বিকাশের মাধ্যমে  কোর্স ফি পরিশোধ করে অংশগ্রহণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat