ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথ নিয়ে অদম্য গতিতে কাজ করে যাচেছন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণ করতে দেয়নি, তবে তিনি দেশকে একটি মজবুত ভিতের ওপর দাড় করে দিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী  সেই স্বপ্ন পূরণেই কাজ করে যাচ্ছেন।  মানুষের জন্যই প্রতিদিনের প্রতিটি ক্ষণকে কাজে লাগানো তাঁর পণ। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, মর্যাদাশীল দেশ বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা আজ বিশ্ব রাষ্ট্রনায়কদের কাছে বিশেষ সম্মানের একজন সরকার প্রধান হিসেবে স্বীকৃত। তাঁর নেতৃতে¦ই  ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের মতো সমৃদ্ধশালী দেশ। জাহিদ ফারুক আজ বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিলুবাড়ি বেকারির পোল সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত এলজিডির আওতায় বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মো.জামাল উদ্দিন, বিসিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধূ, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
সদর উপজেলার ৫ টি ইউনিয়নে ১৭ কোটি ৫৪ লাখ টাকার ওপরে ১১ টি কাজের (স্কীমের) উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat