ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রভাবশালী মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না এবং ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, সোমবার নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তারাঁয় তহবিল সংগ্রহের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা (নিষেধাজ্ঞা আরোপ করে) বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা এখনও বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।
বিশিষ্ট আইনজীবী মিকস ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে হাউস অব কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।’  
আরো কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে এমন বাংলাদেশের ভিতরে ও বাইরে থেকে তৎপর একটি স্বার্থান্বেষী মহল সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিকস বলেন, ‘তবে, আমরা তাদের কথা অনুযায়ী কিছু করব না। আর এমনটা সম্ভবও নয় এবং আমরা সবকিছু ভালভাবে যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব।’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যু প্রত্যক্ষ করতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান।
তিনি বলেন, ‘তবে তার আগে, আমি পররাষ্ট্র দপ্তর ও এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সাথে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসে আমরা একটি বিশেষ শুনানীর আয়োজন করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat