ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সোমবার বলেছেন, ইরানের সাথে পরমাণু আলোচনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে এবং তিনি চুক্তির কাজকে এগিয়ে নিতে সহায়তার জন্য সরাসরি আলোচনার ব্যাপারে সম্মত হতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
পরমাণু চুক্তির পটভূমি নিয়ে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ‘কাছাকাছি অবস্থানে’ পৌঁছে গিয়েছিল। আর এর মাত্র কয়েক সপ্তাহ আগে তেহরানের ওপর আরোপিত  নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাদের এ পরমাণু কর্মসূচি বন্ধ রাখা হবে মর্মে তারা একটি চুক্তিতে উপনীত হয়।
ওই কর্মকর্তা বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে ২০১৫ সালের চুক্তি রক্ষার আলোচনায় সকল পক্ষের কতিপয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে আমি মনেকরি।’
যুক্তরাষ্ট্র ও ইরানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সমঝোতায় পৌঁছালে সকল পক্ষের জন্য যে কোন আলোচনার সন্তোসজনক পথ খুঁজে পাওয়া যাবে।’
সূচনালগ্ন থেকেই এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরানের প্রস্তুতি থাকলে আমরা তেহরানের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছি।
ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত বিভাগী উপকরণ উৎপাদনের একেবারে কাছে পৌঁছেছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
তিনি বলেন, উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসতে না পারলে এটি হবে ‘অত্যন্ত দু:খজনক।’ কেননা, এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দ্রুত সিদ্ধান্ত গ্রহনের সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat