ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রফাঁসের অভিযোগে করা পৃথক মামলায় বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
রোববার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত রূপাসহ ছয়জনের চার দিন করে এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী অপর চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডভূক্ত অপর আসামিরা হলেন, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদ, নোমান সিদ্দিকী, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, শহীদ উল্লাহ, তানজির আহমেদ, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসান। 
এরআগে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলী আসামি রুপা, আল আমিন আজাদ রনি, নাহিদ হাসান, রাজু আহমেদ, হাসিবুল হাসান ও রাকিবুল হাসানের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে কাফরুল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা উপরপরিদর্শক নূরে আলম সিদ্দিক আসামি আজাদ, নোমান, তানজির ও শহীদ উল্লাহের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
২১ জানুয়ারি দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, ব্যাংকের চেক পাঁচটি, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্ট ফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি ও চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র তিনটি সেট জব্দ করা হয়। 
এরপর গত ২২ জানুয়ারি  ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রুপাসহ ছয় জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। দু’দিনের রিমান্ড শেষে ২৫ জানুয়ারি তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat