ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব হিন্দু পরিষদ এবং জাগো হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল আজ  পৃথকভাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির বাসায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকারী হিন্দু পরিষদের প্রতিনিধি দলে ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সুবির কান্তিসাহা, সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল প্রমুখ।
প্রতিনিধি দলটি  জাতীয় সংসদে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন ও ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের বিষয় উত্থাপন করায়  হাসানুল হক ইনুর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, হাসানুল হক ইনু এমপি যে মমতা ও ভালবাসা নিয়ে দেশের সংখ্যালঘুদের বিপদে দাঁড়ান তা সংখ্যালঘু সম্পদায়ের প্রতিটি মানুষ কৃতজ্ঞতার সাথে সবসময় মনে রাখে।
জাসদ সভাপতি প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, জাসদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বলিষ্ঠ উত্তরাধিকারী দল হিসাবে, জাসদ একটি সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী দল হিসাবে বাংলাদেশ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার সার্বক্ষনিক সংগ্রাম জারি রেখেছে এবং এই সংগ্রাম চালিয়ে যাবে।
একই দিন বিকাল ৫ টায় সংসদ সদস্য ভবনে জাগো হিন্দু পরিষদের একটি প্রতিনিধি দল জাসদ সভাপতি  হাসানুল হক ইনু এমপির সঙ্গে সাক্ষাত করেন। প্রতিনিধি দলে ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় ও লিটন রায় নন্দীসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat