ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। 
প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবকে বুনন শিল্পের বিকাশে তুলা সোর্সিং বৈচিত্রকরণের জন্য অ্যাসোসিয়েশন গৃহীত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে বৃহৎ পরিসরে প্রবেশ এবং মূল্য স্থিতিশীলতার উপর আলোকপাত করে। 
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় নতুন নতুন পন্থা খুঁজে বের করতে পররাষ্ট্র সচিব বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান। 
উভয় পক্ষই নতুন বাজার অন্বেষণ এবং আরএমজি ও টেক্সটাইল সেক্টরের সাপ্লাই চেইন শক্তিশালীকরণের জন্য একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। ব্র্যান্ডিং এবং বিপণন পুনরুজ্জীবিত করতে মসলিনসহ অন্যান্য উচ্চ মূল্যের ঐতিহ্যবাহী পণ্যকে বৈশ্বিক বাজারে প্রচারের বিষয় আলোচনায় উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat