ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ট্রেনিং অব মাস্টার্স ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই) প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আজ ঢাকা, গাজীপুর, শেরপুর, যশোর, বরিশাল এবং গোপালগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে অনুষ্ঠিত হয়েছে।  
বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভার্চুয়াল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপিফোর) দিলীপ কুমার বণিক এফসিএমএ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সোহেল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তম কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও শিক্ষা পরিচালক ডেভিড মেনার্ড।
বিভিন্ন দলে ভাগ করে দুই হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষকদের ইংরেজি ভাষা বিষয়ক দক্ষতা ও শিক্ষা প্রদানের বিষয়ে উন্নতি করার লক্ষ্যে বিস্তৃত পরিসরের প্রকল্প হলো টিএমটিই। দ্বিতীয় ধাপে, ব্রিটিশ কাউন্সিল ৬ জেলায় ২২০ জন প্রাইমারি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে, যারা নিজস্ব এলাকার স্কুলগুলোতে উন্নত ও গুণগতমানের ইংরেজি শিক্ষা দিতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত এ শিক্ষকগণ হলো দ্বিতীয় গ্রুপের শিক্ষক যারা ১৪ সপ্তাহের পেশাদার দক্ষতা অর্জনের পথচলা শুরু করেছে গত বছরের ২৪ অক্টোবর। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম ও নিবেদনের স্বীকৃতিস্বরূপ আজ তারা সনদ পেয়েছেন।  
গ্র্যাজুয়েশন অনুষ্ঠান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণটি বিশ্বমানের ছিলো এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণও বটে। আমি ইতোমধ্যেই শিক্ষকদের নিজেদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণ শুরু করার পরামর্শ দিয়েছি, যাতে আমরা প্রকল্পের মেয়াদের মধ্যেই এ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারি। এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ চলছে। যে মাস্টার ট্রেইনাররা আজ তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, তারা এখন থেকে তাদের নিজেদের কর্মক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করবেন।’
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও শিক্ষা পরিচালক ডেভিড আর মেনার্ড বলেন, ‘এটি আমাদের সবার জন্য একটি কঠিন যাত্রা ছিলো। কিন্তু আমি নিশ্চিত যে প্রশিক্ষণটি অনুপ্রেরণাময় , আনন্দদায়ক এবং কার্যকরী ছিলো । শিক্ষকরা যখন নিজেদের স্কুলে ফিরে যাবেন এবং তরুণ শিক্ষকদের সাথে কাজ করবেন, তখন  এই প্রশিক্ষণটিকে কার্যকর করতে এবং মানসম্পন্ন ইংরেজি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অন্য শিক্ষকদের সহায়তা করতে পারবে। প্রাথমিক পর্যায়ে সবার জন্য ইংরেজির মান উন্নত করাই এ প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য’।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat