ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবানদের অবশ্যই নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে হবে।জাতিসংঘ মহাসচিব বুধবার এ কথা বলেন। একই সঙ্গে তিনি আটকে রাখা সাহায্য ছাড় দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন আফগান পরিবারসমূহকে খাবারের জন্য সন্তান বিক্রি করতে না  হয়।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, আফগানিস্তান একটি সুতোয় ঝুলে আছে। এর লাখ লাখ দরিদ্র নাগরিক অবনতিশীল মানবিক পরিস্থিতির মধ্যেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
তিনি তালেবানের প্রতি নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত ও স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থা অর্জনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে তিনি নির্বিচারে নারী অ্যাক্টিভিস্টদের গ্রেফতার ও অপহরণের সাম্প্রতিক খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি তাদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে তিনি আফগান জনগণের প্রতি সমর্থন জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।
তিনি বলেন, আফগান জনগণের অর্ধেকেরও বেশি চরম খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা করছে। কিছু পরিবার অর্থের জন্য তাদের সন্তান বিক্রি করছে।
একে মানবিক বিপর্যয় উল্লেখ করে গুতেরেস একতরফা অবরোধ তুলে নিতে এবং আটক অর্থ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। কিন্তু বিশ্বের কোন দেশ এখনও তাদের স্বীকৃতি দেয়নি।
উল্লেখ্য, আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনের শর্তাবলী স্পষ্ট করার লক্ষ্যে বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat