ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দীর্ঘ-বিলম্বিত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোইলিন হেইজারের মধ্যে এক ভার্চুয়াল বৈঠককালে এ আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র সচিব এ সংকটের পঞ্চম বছরেও জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যূত ১০ লক্ষাধিক নাগরিককে আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে এই প্রলম্বিত অবস্থান গোটা অঞ্চলেই মানব ও মাদক পাচারসহ নানা ধরনের নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। 
মাসুদ রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকুল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিশেষ দূতের কার্যালয় থেকে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের নজিরবিহীন মানবিক দৃষ্টান্তের কথা তুলে ধরে বিশেষ দূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা মিয়ানমারের ১০ লক্ষাধিক নাগরিককে আশ্রয় প্রদান করে সর্বোচ্চ মানবতা দেখিয়েছেন।
তিনি তার অগ্রাধিকারমূলক কাজ ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনার ওপর আলোকপাত করেন।
এ ছাড়াও বিশেষ দূত তার এজেন্ডাগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্ব দিবেন বলে আশ্বস্ত করেন।
২০২১ সালের অক্টোবর মাসে নোইলিন হেইজারকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat