ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি আজ রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে অনলাইনে মন্ত্রণালয়ের ‘ ২০২১-’২২ অর্থ বছরের এডিপিভূক্ত প্রকল্পসমূহের ওপর ২১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ’ সভায় একথা জানান। 
শাহাব উদ্দিন বলেন, তদন্তের মাধ্যমে এ সকল জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিলো কিনা তা খুঁজে বের করা হবে।  বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশমন্ত্রী বলেন, এতো কম সময়ের ব্যবধানে  ৯টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যেই মৃত্যুর কারণ নির্ণয় করতে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে।  বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলমান আছে। প্রাথমিক কিছু তথ্য জানা গিয়েছে। বিশেষজ্ঞ ব্যক্তিগণ ফলাফল বিশ্লেষন করছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময়ের প্রয়োজন। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।
এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,  অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালকগণ সহ মন্ত্রণালয় ও তার অধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি সংযুক্ত  ছিলেন।
মন্ত্রী এডিপি পর্যালোচনা সভায় মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যযথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat