ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা  আজ  ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম করম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক। সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন হোসাইন, অর্থ সম্পাদক কাজী ওমর ফারুক, দপ্তর সম্পাদক মুনীর আহাম্মদ, আবদুল মজিদ, খোরশেদ আলম, বাবলু রহমান, লুৎফর রহমান, খাদেমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক মৌলিক দাবি, অবসর ভাতা আদায়ের কথা আমি সব সময় উপস্থাপন করবো এবং এই দাবির সাথে আমি সব সময় একাত্মতা পোষন করবো।
সভায় সাধারণ সম্পাদক বাৎসরিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার আব্দুস সালাম এবং বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলা সংগঠনের শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat