ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তোপে প্রথমে ব্যাট করে ৯৬ রানে অলআউট হয়েছে সিলেট সানরাইজার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের  ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট হাতে নেমে সাবধানী শুরু সিলেটের দুই ওপেনার এনামুল হক বিজয় ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের। প্রথম ১৬ বলে মাত্র ৭ রান নিতে পারেন তারা। 
তৃতীয় ওভারের পঞ্চম বলে এনামুলকে শিকার করে কুমিল্লাকে প্রথম সাফল্য এনে দেন অফ-স্পিনার নাহিদুল ইসলাম। ৯ বলে ৩ রান করেন এনামুল। 
প্রথম উইকেট পতনের পর মারমুখী হয়ে উঠেন ইনগ্রাম। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে বাউন্ডারি মারার পর নাহিদুলের তৃতীয় ওভারের শেষ দুই বলে ১টি করে চার-ছক্কা মারেন তিনি। ষষ্ঠ ওভারে শহিদুলের তৃতীয় ডেলিভারিতে  চার মারার পরের বলেই বিদায় নেন ইনগ্রাম। ২১ বলে ৩টি চার ও ১টি ছক্কা ২০ রান করেন তিনি। 
আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সাথে ২৭ রান যোগ করেন ইনগ্রাম। ইনগ্রামের আউটের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। ৬৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটে তাদের। মিঠুন ৫, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৩, অলক কাপালি ৬ ও মুক্তার আলি শুন্য রানে ফিরেন। মাঝে ইংল্যান্ডের রবি বোপারা ইনিংসের শুরুটা ভালো করেও বড় স্কোর করতে পারেননি। ১৯ বলে ১৭ রান করেন তিনি। 
শেষদিকে সোহাগ গাজীর ১২ ও ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামসের ৯ রানের সাথে পুরো ইনিংসে অতিরিক্ত থেকে আসা ১৯ রানের পরও সিলেটের দলীয় স্কোর তিন অংকে পৌঁছাতে পারেনি। ১৯ দশমিক ১ ওভারে ৯৬ রানে অলআউট হয় সিলেট। 
কুমিল্লার নাহিদুল-মুস্তাফিজ ও শহিদুল ২টি করে উইকেট নেন। 
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সানরাইজার্স : ৯৬/১০, ১৯.১ ওভার (ইনগ্রাম ২০, অতিরিক্ত ১৯, বোপারা ১৭, শহিদুল ২/১৫, মুস্তাফিজ ২/১৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat