ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, র‌্যাবের কারণেই দেশে সন্ত্রাস কমেছে।তিনি বলেন, ‘র‌্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট, করাপ্ট নয়। এ জন্যই জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী। তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে।’
মন্ত্রী শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিকদের এসব কথা  বলেন। এর আগে তিনি নগদীপুর ছয়হারা ইসলামিয়া আরবিয়া মাদরাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয়, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শন করেন।
র‌্যাবের বিরুদ্ধে কথা বলাকে খুবই দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ‘যারা র‌্যাবের সমালোচনা করেন, তারা হয়তো একতরফা তথ্য পেয়েছেন, আমরা হয়তো ঠিকমতো তাদের জানাতে পারিনি। যারা র‌্যাবকে পছন্দ করে না, তারাই এই তথ্য সরবরাহ করেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘সব দেশেই ল অ্যান্ড ফোর্স বিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে যুক্তরাজ্য দাবি করেছে। কিন্তু আমেরিকাতে প্রতিবছর এক লাখ মিসিং হয়। এর দায়দায়িত্ব কে নেবে ? আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার তিনি বের হয়ে আসছেন। আর এসব তথ্য যাচাই-বাছাই না করে, বড় বড় বিদেশি লোক না জেনে অভিযোগ করে।’
তিনি বলেন, ‘যারা র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের আহ্বান করি, আসেন, দেখেন, লোকজনের সঙ্গে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর সিদ্ধান্ত নেবেন।’
র‌্যাবকে আমেরিকান ও ব্রিটিশরা প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন, দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিল, সেগুলোর জুডিশিয়াল প্রসেসে বিচার হয়েছে। ওদের শাস্তিও হয়। আর এই র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা। তারা প্রশিক্ষণ দিয়েছে। ইউএসএ (যুক্তরাষ্ট্র) তাদের শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারগেশন। এগুলো সব কিছু শিখিয়েছে আমেরিকা। তাদের রুলস অব এনগেজমেন্টে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো উইকনেস থাকে, যদি কোনো হিউম্যান রাইট ভায়োলেট হয়, অবশ্যই নতুন করে (র‌্যাবের) ট্রেনিং হবে।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সহধর্মিণী, যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলতুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat