ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায়  যাএিবাহী বাসের ধাক্কায়  সিএনজি ’র যাএি একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিচালক ও ৬ বছর বয়সী একটি  শিশু আহত হয়েছে।
  আজ  সকাল সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার  মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 নিহতরা হলো, আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন  আক্তার  (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)। নিহতদের সকলের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।  গুরুতর আহত অবস্থায় তাদের ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।
  ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার  তিন জন মারা যাবার  বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ সকালে যাএাবাড়ির মাতুয়াইল মেডিক্যালের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।  খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে  দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। 
  মৃত শারমিনের ভাই তানভীর জানান, তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি। আজ শুক্রবার  সকালে মাকে দেখতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থেকে বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের এক সন্তান ভোরে সদরঘাট এসে নামেন। সেখান থেকে অটোরিকশায় মহাখালী যাওয়ার পথে এ দুর্ঘটনর শিকার হন। 
 ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায়  যাএিবাহী বাস ও যাএিবাহী সিএনজির মধ্যে সংঘর্ষে একই পরিবারের এক নারীসহ তিনজন মারা গেছে। এসময় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও নিহত শারমিনের পাঁচ বছর বয়সী শিশু শাকিরা আহত হয়। ময়নাতদন্তের জন্য তিন জনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat