ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি এবং মৃতের সংখ্যা ৫৫ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
সর্বশেষ উপাত্ত অনুযায়ী, বিশ্বে কোভিড-১৯ রোগে মোট ৩৩ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৭০৭ জন আক্রান্ত ও ৫৫ লাখ ৫১ হাজার ৩১৪ জন প্রাণ হারিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে বিশ্বব্যাপী ৩১ লাখ ৫৬ হাজার ৯৮৬ জন আক্রান্ত ও  ৬ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে।
গত ১২ জানুয়ারি করোনা ভাইরাসে প্রাত্যহিক আক্রান্তের একটি নতুন রেকর্ড সৃষ্টিহয়। ওই দিন মোট ৩৫ লাখ ১৯ হাজার ১৫৮ জনের কোভিড-১৯ রোগ সনাক্ত হয়।
করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট ৬৬,২৫৪,৮৮৮ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ৩৭,৯০১,২৪১ জন আক্রান্ত হয়েছে। এর পর যথাক্রমে  ব্রাজিলে ২৩,০৭৪,৭৯১ জন, যুক্তরাজ্যে ১৫,৩৯৯,৩০৪ জনও ফ্রান্সে ১৪,৩৪৬,৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ মহামারিতে মৃতের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ৮৪৬,৬৪৭ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat