ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর লোকদের পিতা-মাতার পরিচয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার জটিলতা নিরসন হবে।  
নির্বাচন কমিশনার কবিতা খানম আজ সংসদ ভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন শীর্ষক কর্মশালা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন যে কর্মশালাটির আয়োজন করেছিল তা যুগোপযোগী ভূমিকা রেখেছে। 
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, সকলের প্রচেষ্টায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশন দক্ষতার সাথে কাজ করছে।
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat