ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাল ১৯ জানুয়ারি বুধবার থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শারিরীক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চ্যুয়ালি পরিচালিত হবে। 
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির কারনে তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ অনুযায়ী এবং এ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা  প্র্যাকটিশ ডাইরেকশন অনুসরণ করে আপিল বিভাগে এবং হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে কাল ১৯ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এর আগেও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালিত হয়েছে। মাঝে করোনা সংক্রমণ কমে আসায় সুপ্রিমকোর্টের বিচারিক কার্যক্রম পর্যায়ক্রমে  স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় সুপ্রিমকোর্টের বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালনার জন্য সিদ্ধান্ত নিলেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat