ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোমরের ইনজুরির কারনে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই অনিশ্চিত পেসার মাশরাফি বিন মর্তুজা।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মিনিস্টার গ্রুপ ঢাকার অনুশীলন সেশনে কোমরে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন মাশরাফি। 
ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন বিপিএলের শুরুতে মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে তার ফিটনেস এবং ব্যথা কতটা দ্রুত কমে তার ওপড় । 
আজ এনামুল বলেন, ‘দীর্ঘস্থায়ী কোমরের ব্যথার কারণে বোলিং করেননি মাশরাফি। তাকে নিয়ে কোন ঝুঁকি নিবে না টিম ম্যানেজমেন্ট। তিনি খেলেন কি-না তা নির্ভর করছে ব্যথামুক্ত ও ফিট থাকার উপর। সেক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথা কমার আগে কিছু বলা যাচ্ছে না।’
আজ বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে এসে কিছুক্ষণ ওয়ার্র্ম আপ করেন মাশরাফি। এরপর তামিম ইকবালের বিপক্ষে নেটে বোলিং শুরু করেন তিনি। শর্ট রান আপ নিয়ে কিছুক্ষণ বোলিং করার পর লং রান আপ দিয়ে বোলিং করার চেষ্টা করেন তিনি।
প্রথমবার লম্বা রান আপ নিয়ে বল করতে পারলেও, পরের দু’বার না পারলে ব্যথা নিয়ে মাটিতে শুয়ে পড়েন মাশরাফি।
মাশরাফির দীর্ঘ রান আপের বোলিং নিয়ে এনামুল বলেন, ‘আসলে মাশরাফি দীর্ঘ রান আপ নিয়ে বোলিং করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যথার কারণে পারেননি।’
এর আগে মাশরাফির ফিটনেস নিয়ে এক প্রশ্নে ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল বলেছিলেন, ‘মাশরাফি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পরে এসে ম্যাচ জিতিয়েছিলেন, কিন্তু শুরুতে খেলতে পারেননি। এবার বিপিএলে খেলতে ১০ কেজি ওজন কমিয়েছেন। তার প্রস্তুতিটা এমনই ছিল। আমি মনে করি, মাশরাফি, মাশরাফিই এবং সে নিয়মিত খেলবে।’
সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল করেছিলেন মাশরাফি। এরপর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি তিনি। বিসিএলের ওয়ানডে সংস্করণ দিয়ে ফেরার কথা থাকলেও ফিট না থাকায় পারেননি ম্যাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat