ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠির পৃথক হামলায় কমপক্ষে ১৫ জন মারা গেছে।
স্থানীয় তৃণমূল গোষ্ঠীগুলোর প্রতিনিধি এনগন্ডজোল আসানি এএফপিকে জানিয়েছেন, “কোডেকো নামে একটি মিলিশিয়া গ্রুপ রোববার স্থানীয় মাবাঙ্গা গ্রামে ভাংচুর লুটপাট চালায় এবং "চার নারীসহ ছয় জনকে হত্যা করে।"
আসানি বলেন, এ সময় আশেপাশে কঙ্গোর কোনো সেনা ছিল না।” খবর এএফপি’র।
একজন স্থানীয় প্রধান বলেন, আরো দক্ষিণে ইরুমু অঞ্চলে, কোডেকোর গ্রুপের এবং পেট্রিওটিক ও ইন্টিগ্রেশনিস্ট  ফোর্স অব দ্য কঙ্গো (এফপিআইসি) সদস্যরা রোববার কোকোনয়াঙ্গি গ্রামে হামলা চালায়।
এলাকার একজন নেতা জোনাস লেমি জোরাবো বলেছেন, সেখানে ১১টি মৃতদেহ পাওয়া গেছে এবং আরো ১০ জন বেসামরিক লোক আহত হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ কিভু সিকিউরিটি ট্র্যাকার বলেছে, কোকোনয়াঙ্গিতে নয়জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat