ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনার নতুন ধরণ ওমিক্রন সারাদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ন্ত্রণে সরকার যে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে তা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
তিনি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সরাসরি ও অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দেন।
আজ সোমবার সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, গর্ভনিং বডির সদস্য সচিব অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মো. মুজিবুর রহমান, সাহেদ হোসেন, ইসরাত ফারহানা, শিক্ষক প্রতিনিধি আবদুল হক, মহরেন্দু নারায়ণ ধর।
মেয়র আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি খুব দ্রুতগতিতে চলছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ নিতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত একডোজ টিকা দেওয়ার সরকারের যে পরিকল্পনা আছে, তা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে।
তিনি চসিক মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের পাঠদানের বিষয়ে আরো মনোযোগী হওয়ার  আহ্বান জানান।
সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়া স্কুল ও কলেজের শিক্ষকদের এমপিওভূক্তিকরণ, ছাত্রদের আসন সংখ্যা বৃদ্ধিকরণ, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat