ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ০৬ শতাংশ। 
গতকাল সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন। গতকাল ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ হাজার ২২২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮৯ জন। শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৮ দশমিক ৮৫ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat