ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একইসাথে দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছায় বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পীরগাছা উপজেলার পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।  
টিপু মুনশি বলেন, ‘পীরগাছা উপজেলায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা চলমান রাখতে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।’ করোনাকালীন সময়ে তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
শীতবস্ত্র বিতরণকালে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat