ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে গত দুই সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা করোনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বিদ্যালয়ে এসে বই নিচ্ছেন। করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই না পাওয়ায় গত দুই সপ্তাহ ধরে ভাগ ভাগ করে এ বই দেওয়া হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী বই নিয়ে বাসায় ফিরছে। তাদের একজন গোলাম কিবরিয়া। সে নতুন বই নিতে তার বাবার সঙ্গে মোটর সাইকেল যোগে স্কুলে আসে। কিবরিয়া জানায়, সে এবার অষ্টম শ্রেণীতে উঠেছে। হাসিমুখে কিবরিয়া বলে, আজ নতুন বছরের ১৪ দিন পর নতুন বই হাতে পেয়ে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে অনেক দিন পর স্কুলে আসতে পেরে। আজ স্কুলে অনেক বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছে। একই ধরনের কথা বলল একই স্কুলের শিক্ষার্থী রোমান, রাশিন, মৌসুমী ও সিয়াম।
স্কুলের শিক্ষক মোতাহের হোসেন বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় একসাথে বই না দিয়ে ক্লাস অনুযায়ী বই বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ জানায়, করোনা সংক্রমণ বাড়ার কারণে কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাগ ভাগ করে বই দেওয়া হচ্ছে। একইভাবে মাধ্যমিকেরও বই দেওয়া হচ্ছে। অন্যদিকে, যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে একদিনেই বই দেওয়া হচ্ছে। আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেখানে কয়েক দিন ধরে বই দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat