ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ১০৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আজ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি আজ শনিবার দুপুরে তার কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত, ফোনে বা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাইনি। আমরা নির্বাচনের রুটিন ওয়ার্ক করছি।’
তিনি বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, আমরা ভোটের সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিয়েছি। আমাদের ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নয়টি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আগামীকাল আরও ৩০জন ম্যাজিস্ট্রেটসহ ৩৯টি টিম কাজ করবে। এছাড়া পুলিশের ৭৬টি টিম ও র‌্যাবের ৬৫টি টিম মাঠে থাকবে। বিজিবির ১৪টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মোস্তাইন বিল্লাহ বলেন, আগামীকাল বিজিবি’র আরো ৬টি দলসহ মোট ২০টি দল কাজ করবে। এর বাইরে আমাদের আরও ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবি নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা এখন পর্যন্ত ২০০টি মামলা করেছি, একজনকে কারাদ- দেওয়া হয়েছে এবং লক্ষাধিক টাকা জরিমানা করেছি।
তিনি বলেন, ভোটকেন্দ্রে সুরক্ষা সামগ্রী থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করতে হবে। আমরা সে ব্যাপারে সচেতন রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat