ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 
তিনি বলেন, এসবের সাথে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে  সংসদ ভবনের শপথ কক্ষে  নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে  সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেব স্পিকার এসব কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমপর  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড.  কামাল উদ্দিন আহমেদ। 
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভির আওতায় আনার অভিমত ব্যক্ত করেন তিনি। 
 ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদেরকে সংবেদনশীল ও সচেতন হতে হবে। পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দিতে হবে। ধর্ষণ পরবর্তী করণীয় ঠিক করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে গৃহীত সকল পদক্ষেপের বাস্তবায়ন ও তদারকি করা প্রয়োজন। 
সব ধরনের সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত গাইডলাইন ও নির্দেশিকা প্রস্তুত করে তা  লিফলেট আকারে কমিউনিটি ক্লিনিক ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মেয়েদের স্কুল ও কলেজে বিতরন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।  
জাতীয় ইনকোয়ারি কমিটির উদ্যোগে বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এবং বাংলাদেশ পার্লামেন্টারিয়ানসব ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর সংসদ সদস্যগণের মধ্যে আ স ম ফিরোজ , রাশেদ খান মেনন,  শামসুল হক টুকু, মেহের আফরোজ চুমকি, রওশন আরা মান্নান,  ফখরুল ইমাম এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, হাবিবুন নাহার এমপি, লুৎফুননেসা খান, আরমা দত্ত এমপি, শামীমা আক্তার খানম এমপি, সৈয়দা রুবিনা আক্তার , অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat