ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরে নিজেদের গুলিতে ইসরায়েলী ২ কমান্ডো অফিসার নিহত হয়েছে।
সামরিক বাহিনী বৃহস্পতিবার টুইটার বার্তায় জানিয়েছে, দুই অফিসার জর্ডান উপত্যকায় তাদের ঘাঁটির চারপাশে টহল দিচ্ছিলেন। এ সময় ভুলভাবে শনাক্ত হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, আজ সকালে ইউনিট ইগোজের দুই কর্মকর্তার মৃত্যুর ঘোষণায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ইগোজ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশেষায়িত বিদ্রোহী বিরোধী এলিট কমান্ডো ইউনিট।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শোক জানিয়েছেন।
তদন্তকারীদের মতে, অফিসারর স্থানীয় সময় রাত ১১টায় (গ্রিনিজ মান সময় ২১০০ টায়) তাদের কোয়ার্টার ছেড়ে একটি প্রশিক্ষণ এলাকায় চলে যান এবং সম্ভবত টহল দিতে বেড়িয়ে পরেন।
কিছুক্ষণ পরে, তারা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি অনুমান করে সতর্কতামূলক গুলি ছোঁড়েন।
কাছাকাছি টহলরত একই ইউনিটের এক সৈনিক তার যে অফিসার তা বুঝতে না পেরে তাদের দুজনকে গুলি করে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat