ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সরকার আরোপিত বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। একইসাথে তিনি অর্থনীতি সচল রাখতে নতুন করে লকডাউন না দেওয়ার আহবান জানান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, মহামারি প্রতিরোধে লকডাউন কোন সমাধান নয়, বরং এতে নিন্ম আয়ের মানুষদের দুর্ভোগ বাড়ে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি। 
তিনি আরও বলেন, বর্তমানে দেশের রপ্তানিশিল্পে প্রচুর ক্রয়াদেশ আসছে। আবারও লকডাউনের সিদ্ধান্ত আসলে শিল্পখাতের ঘুরে দাঁড়ানো ব্যাহত হবে, যা অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। যেসব দেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, সেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। তাই লকডাউন না দিয়ে যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি নিষেধ মেনে চলাই এই মহামারি প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া এফবিসিসিআই সভাপতি দোকান মালিক ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের টিকা গ্রহণের ব্যাপারে তাদের উৎসাহিত করতে মালিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন,এতদিন বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা ছিলো পর্যাপ্ত অবকাঠামোর অভাব। কিন্তু এখন পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এবং ১০০ অর্থনৈতিক অঞ্চলসহ বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলে দেশে বিনিয়োগ বান্ধব অবকাঠামো তৈরি হয়েছে।
তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে আরও আন্তরিক হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat