ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। সেই কারণেই করোনার বিধি-নিষেধ নিয়ে বিএনপি নেতারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
আজ বুধবার কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। 
তিনি বলেন, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে প্রায় ৯ শতাংশে দাঁড়িয়েছে। এই মহামারী থেকে জাতিকে রক্ষা করার জন্য বিধি-নিষেধ দেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে নির্বাচন কমিশন আইন নেই, কিন্তু চলতি ২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এত দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়। তাই বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।  সেক্ষেত্রে সব রাজনীতি দলের নৈতিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির আহবানে সারা দিয়ে কমিশন গঠনে সহায়তা করা। 
তিনি বলেন, কোন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রপতির আহবানে সাড়া না দিতে পারে, তাই বলে নির্বাচন কমিশন গঠন থেমে থাকতে পারে না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat