ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় দুইশো যোদ্ধার প্রাণহানি ঘটেছে।সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার এএফপিকে জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী  বিশাল সেনাবাহিনীও ৭০ জন  যোদ্ধাকে হারিয়েছে।
ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে মিলিয়ন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।
বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat