ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতা ও দূরদর্শী পদক্ষেপের ফলে সড়ক পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। যার ফলে জনগণ স্বস্তিতে যাতায়াত করতে পারছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-কে বিনামূল্যে গাড়ী সরবরাহের সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, দেশের নাগরিকগণ যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে চলেছে। নাগরিকদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের কাজ  চলমান রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে সড়ক দুর্ঘটনারোধে  গাড়ি চালকদের আরো সুপ্রশিক্ষিত  করে গড়ে তুলতে হবে। গাড়ি চালকরা যাতে একটি নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিতে পারে, সেজন্য মহাসড়কগুলোর পাশে পর্যাপ্ত বিশ্রাম কক্ষ তৈরি করতে হবে। গাড়ি চালনায় তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষে পরিবহন কমিশনার মোঃ মিজানুর রহমান এবং বিআরটিসি’র পক্ষে সংস্থাটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর কাছে ২৯টি গাড়ি হস্তান্তর করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যানবাহনের চাবিগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামের হাতে তুলে দেন। বিআরটিসি’র ড্রাইভিং প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে গাড়িগুলো সরবরাহ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat