ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ১০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বল্পোন্নত  দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি ও জিএসপি সুবিধা অব্যাহত রাখার ব্যাপরে জার্মানির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত একিম ট্রোস্টারের সাথে সাক্ষাতকালে এ সহযোগিতা কামনা করেন।
জার্মানি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের তৃতীয় বৃহত্তম দেশ হওয়ায় টিপু মুনশি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ থেকে আরও পণ্য সেদেশের বাজারে সহজে প্রবেশের অনুরোধ জানান।
তিনি বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব ফ্যাক্টরি স্থাপন ও শ্রমিক কল্যাণসহ অন্যান্য কম্পøায়েন্স অনুসরণ হওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ন্যায্যমূল্য প্রদানের জন্য জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ সময় মন্ত্রী জার্মানির বিনিয়োগকারিদের বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল ও ৩৩টি হাইটেক পার্কে বিনিয়োগের অনুরোধ জানান।
জার্মান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ইমেজ স্থাপনে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। একইসাথে তিনি বাংলাদেশে জার্মানির উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat