ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকার গঠনের বিধান সংবিধানে নেই।
আজ রোববার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। 
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন নির্বাচন কমিশন গঠন করবে, যার উপর সকলের আস্থা থাকবে। এ কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নানান আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলন করে, হুমকি দিয়ে সংবিধানের বিধান থেকে আমাদের সরাতে পারবে না। 
নির্বাচনের সময় সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসনসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী কেউই নির্বাচনের বিষয়ে কোন দায়িত্বে থাকবেন না। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দেশে সুষ্ঠু,  অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। 
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা’ জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অসহায় অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। এ ভাতা তোলার আগে বা পরে কোন ঘুষ দিতে না হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, সিভিল সার্জন আফম সাহাবুদ্দিন খান, রেজলা সমাজসেবার উপ-পরিচালক মো. শাহ আলম, পৌর মেয়র এসএম সিরাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সমাজসেবা দিবস উপলক্ষ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে ৫০ হাজার টাকা করে ২২৭ জনের মাঝে চেক ও ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat