ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৫ বিসিএস ফোরামের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় ২৫ বিসিএস ফোরামের (সকল ক্যাডার) বিদ্যমান কার্যনির্বাহী কমিটিকে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত করা হয়েছে। 
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ২০১৯-২০ মেয়াদের সভাপতি, পানি সম্পদ উপ-মন্ত্রীর একান্ত সচিব (প্রশাসন ক্যাডার) মো. কামরুল আহসান তালুকদারকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগের ডেপুটি  পোস্টমাস্টার জেনারেল (পোস্টাল ক্যাডার) শরীফ লতীফকে পুনরায় সাধারণ সম্পাদকসহ ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকলকে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত করা হয়। 
সাধারণ সভায় ২৫তম বিসিএস ফোরামের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধন এবং সংযোজনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 
সভায় সিনিয়র সহকারী কমিশনার কামরুন্নাহার এবং উপসচিব ইসরাত জাহানের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat