ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দেশকে ভালোবেসে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।তিনি আজ রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে‘ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি। 
শিক্ষামন্ত্রী বলেন,‘ আমরা নিজের মা কে যেমন ভালোবাসি,তেমনি  ভাষাকে ভালোবসবো,দেশ মা কে ভালোবাসবো। সেই মায়ের প্রয়োজনেই নিজেকে বিলিয়ে দিতে পারবো। এই ভালোবাসা দিয়েই দেশটা গড়ে তুলবো,দেশটাকে সোনারবাংলা হিসেবে গড়ে তুলবো। ’
শিক্ষামন্ত্রী  বলেন, ‘এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি,স্বাধীনতার শতবছর পালন করছি। মঞ্চের এধারে যারা আছি,কেউই তারা থাকবো না,থাকবে তোমরা। তোমাদের কাছে এই একশত বছরটা যেন স্বপ্নের মতো মনে হয়।’
কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।
এসময় শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের সব ক্ষেত্রেই ভালো-মন্দ রয়েছে। সেরকম রাজনীতিতেও এদুটোর উপস্থিতি লক্ষ্য করা যায়। রাজনীতি সেই জায়গা যেখানে জীবনের সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের ব্যক্তি জীবন কেমন হবে,সে বিষয়ে সিদ্ধান্ত নিজেরাই নেই,কিন্তু আমাদের জীবন-জীবিকা কেমন চলবে,দেশটা কেমন হবে,লেখাপড়ার সুযোগ থাকবে কি না,খাবারের সংস্থান হবে কি না,কাজের সংস্থান হবে কি না-সামগ্রিক উন্নয়ন-এমন অনেক সিদ্ধান্ত যেখানে গৃহীত হয়,সেটাই রাজনীতি। সেখানে দায়িত্বে থাকার পাশাপাশি ক্ষমতারও একটি যোগ আছে।
তিনি আরো বলেন, ‘রাজনীতি সেটাই যার মধ্যে থাকে দেশের জন্য ভালোবাসা,দেশের সেবা,মানুষের জন্য ভালোবাসা,মানুষের সেবা। মানুষের জন্যই রাজনীতি করতে হবে,মানুষ মাত্রই রাজনৈতিক জীব। রাজনীতির বাইরে কেউই নয়,রাজনীতির উর্ধ্বেও মানুষ নয়।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন,সারাদেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। টিকার আওতায় সবাইকে আনা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে পুরোপুরি কবে ক্লাস শুরু হবে,তা নিশ্চিত করে  বলার সময় আসেনি। তবে মার্চ মাস পর্যন্ত সার্বিক পরিস্থিতি  পর্যবেক্ষণ করা হবে।
সবাইকে মাস্ক ব্যবহার করা সহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat