ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে, তাদের এটি পরিহার করার অনুরোধ জানাই।
আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এসময় হবিগঞ্জে বিএনপির সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলিবর্ষণ করেছে বলে বিএনপির অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এবিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে যেখানেই সমাবেশ করে সেখানেই তারা নিজেরা মারামারি করে। হবিগঞ্জের আগে সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষ্যে ডাকা সমাবেশে চেয়ারে বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, তাতে ভয়ে আশপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও। সেখানেও তাদের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিলো, এছাড়া অন্য কিছু নয়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব নিজেদের মারামারির বিষয় নিয়ে কোনো কিছুই বলছেন না উল্লেখ করে হাছান মাহমুদ  বলেন, ‘বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে চিৎকার করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি মির্জা সাহেবকে অনুরোধ জানাবো, নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করুন।’
সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার এদুর্ঘটনার তদন্ত করবে এবং যদি এই ঘটনায় কেউ দোষী হয় অব্যশই তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat