ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ১১২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, পরস্পরের প্রতি সদ্ব্যবহার মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে।
সোমবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ মানুষের প্রতি সদাচারণ করবে, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে। পরস্পরের প্রতি সুনীতি ও সদ্ব্যবহার মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। এ ক্ষেত্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সদাচরণ করে নিজেদের সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, মেহেরপুর জেলা ঐতিহাসিক কাল হতে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ ভূমি। বাংলাদেশের ঐতিহাসিক প্রথম মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত মেহেরপুর জেলায় সকল ধর্মের মানুষের মাঝে চমৎকার আন্তঃধর্মীয় সম্প্রীতি রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ এর উজ্জ্বল দৃষ্টান্ত মেহেরপুর জেলা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন।
তিনি বলেন, ভবিষ্যতে কোন অশুভ শক্তি যেন রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং দেশের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে- এ বিষয়ে সকল ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব পালন করতে হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat