ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন  বলেছেন, বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা, বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি। তিনি  বলেন, ‘আসুন আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালবাসি। সকলে মিলে গড়ে তুলি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ।’ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রোববার রাজধানীর মতিঝিলস্থ শিল্প ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃাতায় এ কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন । এতে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। 
শিল্পমন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি নির্ভর আধুনিক ও উন্নত শিল্পায়ন ব্যবস্থ গড়ে তুলতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি।’ তিনি প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনার আলোকে শিল্প-কারখানা গড়ে তুলতে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর/সংস্থা প্রধানদের প্রতি আহ্বান জানান।  
প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিল্পভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। প্রতিমন্ত্রী দারিদ্রমুক্ত, অসম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যার যার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করারও আহ্বান জানান।
শিল্প সচিব বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিনবছরের শাসনকালে তিনি (বঙ্গবন্ধু) দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচিও  গ্রহণ করেন। তাই ‘আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি’। 
এই অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের  অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার  ও শিল্প সচিব জাকিয়া সুলতানা মন্ত্রণালয়ের পক্ষ হতে শিল্প ভবন চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat