ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫মিনিটে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও মো: তানভীর আহমেদ  উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মিজান মালিক, ডিআরইউ’র সিনিয়র সদস্য আমান-উদ-দৌলা, জিল্লুর রহিম আজাদ, স্থায়ী সদস্য আব্দুল লতিফ রানা, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও শাহীন আলম।
উল্লেখ্য, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ডিআরইউ। এর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র, ডিআরইউ সদস্য সন্তানদের চিত্রাঙ্কন উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া মহান বিজয় দিবসের প্রথম প্রহর ৫০টি আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat