ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একাত্তরের বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানোসহ মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় জয়পুরহাট জেলা প্রশাসন। করোনা প্রাদুূর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সূর্যোয়ের সাথে ৫০বার তপোদ্ধনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের স্মরণে সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮ টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোর সংগঠনের অংশগ্রহণে শরীরর্চ্চা প্রদর্শন করা হবে। সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা, শিশু একাডেমি আয়োজন করবে শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মহিলাদের অশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকেল সাড়ে ৪ টায় সার্কিট হাউস মাঠে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি পরিচালনা করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। বিজয় দিবস উপলক্ষে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হবে। এ ছাড়াও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat