ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। মৃত্যুদন্ডের আদেশপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে। 
আজ রোববার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. রিয়াজ হোসেনকে (৩২) মৃত্যুদন্ডাদেশ দেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকার অর্থদন্ডও দেয়া হয়, যা পাবেন ভিকটিমের পরিবার।
২০১৪ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রী রুমা বেগমকে হত্যা করে মো. রিয়াজ। ঘটনার পর নিহত রুমার বাবা সিরাজুল হক বাদী হয়ে রিয়াজের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat