ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনী এলাকা পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে আজ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
এসময় পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র তাজিমুল ইসলাম শামীম, চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাহুর রহমান, পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন এবং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল উপস্থিত ছিলেন। 
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat