ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলায় নারীদের আত্ম কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে হাতে তৈরি কুটিরশিল্প সামগ্রী বিক্রয় কেন্দ্র ও বিউটিপার্লার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের আমতলা সড়কের আরএস প্লাজা ও থানা সড়কের বিসমিল্লাহ টাওয়ারে দু’টি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। মহিলা বিষয়ক অধিদপ্তর এ প্রতিষ্ঠানটির পরিচালনা করবে। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও সদর থানার ওসি খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ প্রতিষ্ঠান থেকে অল্পখরচে নারীরা রূপসজ্জা, হাতে তৈরি পোশাকসহ বিভিন্ন কুটিরশিল্প সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat