ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন মাঠে বল গড়াতে পারেনি। তবে চতুর্থ দিন সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। দিনের প্রথম সেশনে ২০ দশমিক ৪ ওভার খেলা হয়েছে। মোট ৮৩ ওভার শেষে ৪ উইকেটে ২৪২ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে পাকিস্তান। 
২ উইকেটে ১৮৮ রান নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামে পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে দিন শুরু করেন। 
আজ দিনের দশম বলে আজহারকে শিকার করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ১৪৪ বল খেলে ৮টি চারে ৫৬ রান করে আউট হন  আজহার। প্রথম দিন দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন আজহার ও বাবর। তৃতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন তারা। 
আজহারের ফেরার ১৬ বল পর, বাবরের বিদায় নিশ্চিত করেন আরেক পেসার খালেদ আহমেদ। বাবরকে ব্যক্তিগত ৭৬ রানে লেগ বিফোর আউট করেন খালেদ। দুই ম্যাচ ও তিন ইনিংস পর অবশেষে টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পেলেন খালেদ। ১২৬ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন বাবর। 
দলীয় ১৯৭ রানে বাবরের বিদায়ের পর দলের হাল ধরে অবিচ্ছিন্ন থেকে প্রথম সেশন শেষ করেন ফাওয়াদ আলম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ফাওয়াদ ১৯ ও রিজওয়ান ২৬ রানে অপরাজিত আছেন। 
বাংলাদেশের তাইজুল ২টি, এবাদত-খালেদ ১টি করে উইকেট নেন।  
ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে  পাকিস্তান। বৃষ্টির কারনে প্রথম দিন খেলা হয় ৫৭ ওভার। আর দ্বিতীয় দিন খেলা হয় ৬ দশমিক ২ ওভার। এতে ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো পাকিস্তান। তৃতীয় দিন টানা বৃষ্টির কারনে মাঠে বল গড়ায়নি। 
প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat