ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ টুর্নামন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের অভিষেক সাইনি ও মহিলা এককে ইন্দোনেশিয়া পুত্রি কুসুমা ওয়ারদানি।
আজ রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আমির হোসেন বাহার সহ অন্যান্য কর্মকর্তারা।
মিশ্র দ্বৈতের ফাইনালে শ্রীলংকার শচিন দিয়াস-কাভিদি সিরিমানাগে জুটি ২১-১৫,২১-১৮ পয়েন্টে ভারতের প্রতিক রানাদে-অক্ষয়া ওয়ারাং জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
মহিলা এককে অল ইন্দোনেশিয়া ফাইনালে পুত্রি কুসুমা ওয়ারদানি ২১-১২,২১-৮ পয়েন্টে স্বদেশী তাসিয়া ফারহানাইলাহকে হারিয়ে শিরোপা জয় করেন।
মহিলা দ্বৈতের শিরোপা জিতেছে ভারত।  মেহরিন রিজা-অর্থি সারাহ সুনিল জুটি ২২-২০, ২১-১২ পয়েন্টে মালয়েশিয়ার কস্তুরি রাধাকৃষ্ণান- ভেনোসা রাধাকৃষ্ণান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
পুরুষ এককের ফাইনালে ভারতের অভিষেক সাইনি ২১-১৫, ২১-১৮ পয়েন্টে  স্বদেশী রিথভিক সঞ্জিবি সতিশকুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব  অর্জন করেন।
পুরুষ দ্বৈতে শ্রীলংকার শচিন দিয়াস-বুওয়ানেকা গুনাতিলকা জুটি ২১-১৫, ২১-১৩ পয়েন্টে ভারতের বক্কা নভনিথ-শ্রীকৃষ্ণ সাই কুমার পোডলি জুটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেন।
১৫ হাজার ডলারের এ টুর্নামেন্টে ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat