ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় এই রোগে মৃত্যু হয়েছে ৬ জন। এ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে। গতকালও ৬ জন মারা গিয়েছিল। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ০৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ, আজ তা কমে হয়েছে ১ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৭ জন। গতকাল ১৬ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭৬  জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। গতকাল ১ দশমিক ২৩ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। গতকাল মারা গেছেন ২ জন।
আজ ঢাকা বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।  তবে, চট্টগ্রাম,  রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat